জেলা ও দায়রা জজ
এসকে, এম, তোফায়েল হাসান
জেলা ও দায়রা জজ, মানিকগঞ্জ।
এসকে. এম. তোফায়েল হাসান
জনাব এসকে. এম. তোফায়েল হাসান বিগত ১লা ফেব্রুয়ারি, ১৯৭৯ খ্রিষ্টাব্দে মেহেরপুর জেলার মেহেরেপুর সদর উপজেলার মল্লিকপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেনীতে উর্ত্তীণ হন। এরপর তিনি কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচ.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেনীতে উর্ত্তীণ হন। পরবর্তীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এল.এল.বি (সম্মান) প্রথম শ্রেনীতে ১ম ও এল.এম.এম, প্রথম শ্রেনীতে ১ম স্থান অর্জন করেন। তিনি চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত হন।
তিনি ২০০৫ সালে ২৪ তম বি.সি.এস. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে ২০০৬ সালে নাটোরে যোগদান করেন। এরপরে ২০০৮ সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে চীফ মেট্রোপলিটন আদালত, ঢাকায় কর্মরত ছিলেন । এরপরে ২০১০ সালে সিনিয়র সহকারী জজ হিসেবে মানিকগঞ্জ আদালতে সুনাম ও দক্ষতার সাথে কাজ করেন। এরপরে পদোন্নতি পেয়ে তিনি ২০১১ হতে ২০১৬ সাল পযর্ন্ত যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে মহানগর দায়রা আদালত, চট্টগ্রাম বিভাগে কাজ করেন। এরপরে তিনি ২০১৬ হতে ২০১৮ অতিরিক্ত জেলা জজ হিসেবে ঢাকা ও ২০১৮ হতে ২০২১ সাল পযর্ন্ত ঝালকাঠিেতে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালে বিচার বিভাগে সর্বোচ্চ পদ জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগের সাইবার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কাজ করেন। অতপর তিনি ২০২২ হতে ২০২৪ সাল পযর্ন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট , হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ও ২০২৪ হতে ২০২৫ সাল পযর্ন্ত রেজিষ্টার (বিচার) এবং ২০২৫ সালের অক্টোবর মাস পযর্ন্ত প্রশাসনিক ট্রাইব্যুনাল-০১, ঢাকায় দায়িত্ব পালন করেন। তিনি গত 0৩/১১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ জেলা ও দায়রা হিসেবে মানিকগঞ্জে যোগদান করেন।